রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন প্রত্যেক সোমবার ‘জনতার দরবার’ করার কথা। সেই মতোই সোমবার সল্টলেকে বিজেপির পার্টি অফিসে বসেছে জনতার দরবার। সেখানে ইতিমধ্যেই কয়েকশো চাকরিপ্রার্থীরা ভিড় জমিয়েছেন সেখানে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে ‘জনতার দরবার’-এ ভিড় করেছেন চাকরিপ্রার্থীরা। সল্টলেকে বিজেপির দফতরের সামনে তাঁরা জড়ো হন। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন একে একে। চাকরিপ্রার্থীদের মোট ১৫টি সংগঠনের প্রতিনিধি সোমবার সকালে শুভেন্দুর সঙ্গে দেখা করতে এসেছেন বলে খবর। মুখ্যমন্ত্রী সবার অভাব-অভিযোগ শুনেছেন।










