২১ আষাঢ় ১৪৩৩ বুধবার ০৭ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ বুধবার ০৭ জুলাই ২০২৬

অতিরিক্ত সময়ের গোলে পর্তুগালকে হারিয়ে স্পেন গেল কোয়ার্টার ফাইনালে

High News Digital Desk:

ডালাসে সোমবার শেষ ষোলোর ম্যাচটি ১-০ গোলে জিতেছে স্পেন। বদলি নেমে দলকে পথ দেখালেন মিকেল মেরিনো। তার একমাত্র গোলে পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠল স্পেন।

সেই সঙ্গে শেষ হয়ে গেল পাঁচবারের ব্যালন দ’র জয়ী, রেকর্ড ছয় বিশ্বকাপের গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপ অধ্যায়। ক্লাব ফুটবলে সাফল্য পাওয়া এই মহাতারকা জাতীয় দলের হয়ে একবার জিতেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, কিন্তু বিশ্বকাপ ট্রফির স্বাদ আর পাওয়া হলো না তাঁর।

ম্যাচে প্রায় ৫৫ শতাংশ সময় বল পজেশন রেখে গোলের জন্য ১৫টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে স্পেন। আর পর্তুগালের ১০ শটের কেবল দুটিই ছিল লক্ষ্যে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দুই দল। নবম মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল স্পেন। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি মিকেল ওইয়ারসাবাল। প্রথমার্ধ শেষ হয় শূন্যভাবে।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, ঠিক তখনই আসে স্পেনের জয়ের মুহূর্ত। যোগ করা সময়ের প্রথম মিনিটে ফেরান তোরেসের নিখুঁত পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে জালের দেখা পান বদলি মিডফিল্ডার মিকেল মেরিনো। আর তাঁর করা গোলেই স্পেন চলে যায় কোয়ার্টার ফাইনালে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্র অথবা বেলজিয়াম-এর বিরুদ্ধে খেলবে স্পেন।

Scroll to Top