২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ মঙ্গলবার ০৮ জুন ২০২৬
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ মঙ্গলবার ০৮ জুন ২০২৬

২০২৬ বিশ্বকাপ: বিশ্ব র্যাঙ্কিং অনুযায়ী কারা কতটা ফেভারিট

High News Digital Desk:

বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ১১ জুন অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু এখন, কারা এই প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের সবচেয়ে বড় দাবিদার? ইউরোপের দুর্ধর্ষ স্পেন থেকে শুরু করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আর দুই ফাইনালের হারের ক্ষত বয়ে বেড়ানো ফ্রান্স, সবাই তাকিয়ে আছে সোনালি শিরোপার দিকে। শুরু হয়ে গেছে শক্তির ও সম্ভাবনার বড় হিসাব-নিকাশ।

বিশ্বকাপ শুরুর আগে নজর দেওয়া যাক টুর্নামেন্টের শীর্ষ শক্তিগুলোর দিকে। বর্তমান বিশ্ব র‍্যাঙ্কিং অনুয়ায়ী শেষ পর্বে থাকছে ব্রাজিল ও পর্তুগাল।

ব্রাজিল (র‍্যাঙ্কিং ৫)

ফুটবল মানেই ব্রাজিল, এখনো বিশ্বকাপের সবচেয়ে প্রতীকী দল তারা। তবে ২০০২ সালের পর আর শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। নতুন কোচ কার্লো আনচেলোত্তির অধীনে ব্রাজিলকে দেখার আগ্রহ বেশি। নেইমার-নির্ভরতা ছাড়াই এবার নতুন করে দল গড়ার চেষ্টা হয়েছে। ভিনিসিয়ুস জুনিয়র লিগে আগের ফর্মে ফিরতে চান, আর কিশোর প্রতিভা এস্তেভাও নজর কাড়তে পারেন। তবে বাছাইপর্বে পাঁচে থাকা এবং ১৮ ম্যাচে ছয় হার দলকে প্রশ্নবিদ্ধ করছে।

পর্তুগাল (র‍্যাঙ্কিং ৬):

মোট জনসংখ্যার তুলনায় অবিশ্বাস্য প্রতিভা তৈরি করা পর্তুগাল এবারও ফেভারিটদের তালিকায়। তবে ৪১ বছর বয়সেও ক্রিস্তিয়ানো রোনাল্ডোর উপস্থিতি কিছুটা চাপ তৈরি করতে পারে। মিডফিল্ডেই পর্তুগালের সবচেয়ে বড় শক্তি ভিতিনহা, জোয়াও নেভেস, বের্নার্দো সিলভা ও ব্রুনো ফার্নান্দেজ একসঙ্গে দারুণ ভারসাম্য গড়ে। নেশনস লিগজয়ী দলটি অবশ্য বাছাইপর্বে আয়ারল্যান্ডের কাছে রোনাল্ডোর লাল কার্ডের ম্যাচে হেরে নড়বড়ে হয়েছিল।

Scroll to Top