২২ ভাদ্র ১৪৩৩ মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬
২২ ভাদ্র ১৪৩৩ মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬

১৭ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা, ফাল্গুনের শুরুতেই উধাও শীত

High News Digital Desk:

ফাল্গুন পড়তেই শীত কার্যত বিদায় নিয়েছে। কলকাতায় দিনের তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি ছুঁই ছুঁই। সোমবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা উঠেছিল ১৭ ডিগ্রির কাছাকাছি। বুধ–বৃহস্পতিবারের মধ্যে দিন ও রাত—দুইয়েরই তাপমাত্রা আরও বাড়বে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের।

যদিও, মঙ্গলবার সকালেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের নীচেই। এদিন মহানগরীর নূন্যতম তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে। বাড়বে দিন ও রাতের তাপমাত্রা।

Scroll to Top