২১ আষাঢ় ১৪৩৩ বুধবার ০৭ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ বুধবার ০৭ জুলাই ২০২৬

হিমাচলে ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫টি জেলায় কমলা সতর্কতা

High News Digital Desk:

হিমাচল প্রদেশে ফের ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। হিমাচলের ৫টি জেলায় ‘কমলা সতর্কতা’ জারি করেছে আইএমডি; আগামী ২-৩ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি জানিয়েছে, হিমাচল প্রদেশজুড়ে আগামী প্রায় এক সপ্তাহ ধরে মৌসুমী বায়ু সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। কাংড়া, কুল্লু, মান্ডি, শিমলা ও সোলান জেলার জন্য আগামী দুই-তিন কমলা সতর্কতা জারি করা হয়েছে।

১০ জুলাই পর্যন্ত হিমাচলের ৫টি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর ১১ জুলাই থেকে বৃষ্টির তীব্রতা আবারও বাড়তে পারে। আইএমডি জানিয়েছে, “১২ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এরপর ১৬-১৭ জুলাইয়ের মধ্যে রাজ্যজুড়ে মৌসুমী বায়ু আরও বেশি সক্রিয় হয়ে উঠতে পারে। এই সময়ে কাংড়া, কুল্লু, মান্ডি, শিমলা, সোলান ও সিরমাউর জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।”

Scroll to Top