১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

হাজরায় পরিত্যক্ত বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে আনল দমকল বাহিনী

High News Digital Desk:

কলকাতায় ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দক্ষিণ কলকাতার হাজরার একটি পরিত্যক্ত বাড়ির একাংশে। যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের অদূরে, জনবহুল এলাকায় আগুন লাগার এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। বৃহস্পতিবার ভোরে এই আগুন লাগে।

আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। ওই বাড়ির জানলা ভেঙে ভিতরে ঢোকেন দমকল কর্মীরা। অনেক চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে। পরিত্যক্ত ওই বাড়িতে আগুন কীভাবে লাগল, তা নিয়েই রহস্য তৈরি হয়েছে। দমকল কর্মীরা জানিয়েছেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Scroll to Top