২৪ মাঘ ১৪৩২ রবিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৬
২৪ মাঘ ১৪৩২ রবিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৬

সোমবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়

High News Digital Desk:

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি। যা থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে দক্ষিণ ওড়িশা পর্যন্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে। সোমবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আর মঙ্গল বা বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। এদিকে সক্রিয় হচ্ছে মৌসুমি অক্ষরেখাও।

সোমবার দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর ও দুই পরগণাতে ভারী বৃষ্টি, কলকাতা-সহ বাকি জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। আগামী কয়েক দিনে উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং কালিম্পঙের জন্য। এছাড়া জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী বৃষ্টি চলবে।

Scroll to Top