সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে আগামী ১৮ মার্চ।আর্থিক পাচার মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং দফতরে হানা দিয়েছিল ইডি। ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান চলাকালীন সেখানে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে বাধা এবং নথি কেড়ে নেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে ইডি। এই মামলায় মমতার পাল্টা হলফনামা জমা দিয়েছে ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত শুনানিতে আইজীবী কপিল সিব্বল অসুস্থ থাকার কারণে সেই মামলা এক সপ্তাহ পিছিয়ে যায়।
বুধবার ফের এই মামলার শুনানি পিছিয়ে গেল। এদিন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও কেভি বিশ্বনাথনের বেঞ্চে শুনানির কথা ছিল। সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, বুধবার তারা শীর্ষ আদালতে কাউন্টার হলফনামা পেশ করবেন। সমস্ত পক্ষের উপস্থিতিতে সংক্ষিপ্ত শুনানির পর, শীর্ষ আদালতের বেঞ্চ এই মামলার পরবর্তী শুনানির তারিখ ১৮ মার্চ নির্ধারণ করে।









