পশ্চিম এশিয়ায় ভূ-রাজনৈতিক উত্তেজনা কিছুটা থিতিয়ে আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল দেশীয় শেয়ার বাজার। বিশ্ব বাজারের ইতিবাচক সংকেতকে সঙ্গী করে শুক্রবার দিনের শুরুতে দেশীয় শেয়ার বাজারে দেখা গেল উত্থান। শুক্রবার বাজার খোলার পর থেকেই প্রায় সব সেক্টরের শেয়ারেই চাঙ্গা ভাব লক্ষ্য করা গিয়েছে, যা বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি ফুটিয়েছে। এ দিন বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই বিএসই সেনসেক্স ৯৮১ পয়েন্ট বা ১.৩৩ শতাংশ বেড়ে ৭৪,৮১৪ পয়েন্টে পৌঁছে যায়। অন্যদিকে, এনএসই নিফটি–৫০ সূচক ২৭২ পয়েন্ট বা ১.১৭ শতাংশ বেড়ে ২৩,৪৩৪ পয়েন্টে পৌঁছয়।











