৭ চৈত্র ১৪৩২ মঙ্গলবার ২৩ মার্চ ২০২৬
৭ চৈত্র ১৪৩২ মঙ্গলবার ২৩ মার্চ ২০২৬

শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা

High News Digital Desk:

শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উল্লেখ্য, বাংলায় এবার আগেভাগেই বর্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গে প্রবেশ করেছে। নির্ধারিত সময়ের দশ দিন আগে উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা। উত্তরবঙ্গের সঙ্গেই উত্তর-পূর্ব ভারতের রাজ্য ছাড়িয়ে সিকিম এবং বিহারের কিছু অংশেও ঢুকে গিয়েছে বর্ষা। প্রসঙ্গত, কেরলে ১ জুন বর্ষা ঢোকার কথা। তার বেশ কয়েকদিন আগে সেখানেও বর্ষা ঢুকে পড়েছিল।

Scroll to Top