১৪ কার্তিক ১৪৩৩ শনিবার ৩১ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ শনিবার ৩১ অক্টোবর ২০২৬

রামলীলা ময়দানে ‘ইন্ডি’ জোটের সমাবেশের প্রস্তুতি তুঙ্গে, শক্তি প্রদর্শনে বিরোধী নেতৃত্ব

High News Digital Desk:

আগামীকাল, রবিবার রাজধানীতে বিরোধী দলগুলির সমন্বিত মঞ্চ ‘ইন্ডি’ জোটের ডাকা মেগা সমাবেশকে কেন্দ্র করে নয়াদিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে জোরদার প্রস্তুতি চলছে। বিশাল সমাবেশকে সফল করতে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি শীর্ষ নেতাদের তৎপরতা তুঙ্গে।

সমাবেশস্থল ঘিরে মঞ্চ নির্মাণ, ব্যারিকেড স্থাপন এবং সাউন্ড সিস্টেম বসানোর কাজ শেষ পর্যায়ে। বিপুল জনসমাগমের সম্ভাবনার কথা মাথায় রেখে ময়দান ও সংলগ্ন এলাকায় দিল্লি পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। ট্রাফিক চলাচল স্বাভাবিক রাখতে তৈরি করা হয়েছে বিশেষ ডাইভারশন ও রুট পরিকল্পনা।

জোটের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এই সমাবেশ থেকে জাতীয় স্তরের একাধিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ানো হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য থেকে বিরোধী দলগুলির নেতাকর্মী ও সমর্থকেরা রাজধানীতে পৌঁছতে শুরু করেছেন।

Scroll to Top