২১ আশ্বিন ১৪৩৩ বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬

রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস, শুক্রে রাজ্যজুড়ে বৃষ্টি ll

আজ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কায় পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

High News Digital Desk:

শুক্রবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের আশঙ্কা, টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধসও নামতে পারে। কলকাতাতেও দিনের দ্বিতীয়ার্ধে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কা থাকায় সতর্ক থাকতে বলা হয়েছে। বৃষ্টি ও বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

আজ কলকাতার আবহাওয়া | Kolkata Weather Update

আজ কলকাতায় (Kolkata Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। সকালে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে দুপুর বা বিকেলের দিকে আবহাওয়া বদলানোর সম্ভাবনা রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টি শুরু হওয়ার আগে পর্যন্ত ভ্যাপসা গরম ও অস্বস্তি থাকবে।

 

আজ উত্তরবঙ্গের আবহাওয়া | North Bengal Weather

আজ উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। টানা বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। এ ছাড়া অতিরিক্ত বৃষ্টির জেরে নদীর জলস্তরও বাড়তে পারে। তাই পাহাড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে

 

সব মিলিয়ে বলা যায়, আজ রাজ্যের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টির প্রভাব দেখা যেতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও কলকাতাতেও বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টির দেখা মিলতে পারে। তবে ভ্যাপসা গরম থেকে খুব একটা স্বস্তি পাওয়ার সম্ভাবনা নেই।

Scroll to Top