১১ কার্তিক ১৪৩৩ বুধবার ২৮ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩ বুধবার ২৮ অক্টোবর ২০২৬

রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলার প্রথম ইনিংসে ৩৫০ রান, এর জবাবে কেরালা – ৬/১০১ রান

High News Digital Desk:

রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলা চালকের আসনে নাকি সুবিধাজনক অবস্থানের মধ্যে রয়েছে তা নিয়েই এখন চর্চা অব্যাহত। মঙ্গলবার বাংলা দলের দলগত স্কোর প্রথম ইনিংসে (১০২.২ ওভারে) – ৩৫০ রান। তবুও এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হল যে, – শাহবাজ আহমেদ শতরানের ইনিংস উপহার দিয়েছে। ব্যক্তিগতভাবে সে – ১২১ রান করে (২০৩ বলে), এছাড়াও অঙ্কুর পাল – ৬৬ রান (৮০ বলে), সুমন্ত গুপ্ত – ৪৯ রান ( ৯৫ বলে)।

উল্লেখ্য, গতকালের স্কোর ছিল (৫০ ওভারে) ৬ উইকেটে ১৭২ রান। এদিন সেই নিয়ে দ্বিতীয় দিনে খেলতে নামে বাংলা ও ৪ টি উইকেট নতুন করে হারিয়েছে এবং – ১৭৮ রান যোগ করে। অন্যদিকে, যদিও এর পরিপ্রেক্ষিতেই দ্বিতীয় ইনিংসে কেরালা (৩৫ ওভারে) ৬ উইকেট হারিয়ে – ১০১ রান সংগ্রহ করেছে। মহম্মদ শামি – ৩/২০ রানে ( ৮ ওভারে) সংগ্রহ করে। তাছাড়াও শাহবাজ আহমেদ – ২/৮ রান (৮)ওভারে ও প্রদীপ্ত প্রামাণিক – ১/৩৭ রান (১০ ওভারে)। সর্বশেষ সংযোজন – ২৪৯ রানে পিছিয়ে রয়েছে কেরালা।

Scroll to Top