২২ শ্রাবণ ১৪৩৩ শনিবার ০৮ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ শনিবার ০৮ আগস্ট ২০২৬

যাত্রী সুরক্ষা আঁটোসাটো করতে উদ্যোগী হল রেল পুলিশ।

High News Digital Desk:

যাত্রী সুরক্ষা আঁটোসাটো করতে উদ্যোগী হল রেল পুলিশ। সম্প্রতি মাদুরাই ট্রেন অগ্নিকাণ্ড দুর্ঘটনা এবং বন্দে ভারত সহ অন্যান্য ট্রেনে পাথর নিক্ষেপের মত একাধিক দুর্ঘটনা এড়াতে বিশেষ সচেতনতা প্রচারে উদ্যোগ নিলো রেল পুলিশ। এই কর্মসূচির অধীনে জলপাইগুড়ি রোড স্টেশনে সচেতনতা প্রচারে নামে RPF আধিকারিকেরা। তারা অসম ও শিলিগুড়ি মুখি বিভিন্ন ট্রেনে যাত্রীদের সহ অন্যান্য কর্মের সচেতনতা প্রচার চালায় বলে জানান আর পি এফ আধিকারিক। এরই পাশাপাশি হকার মুক্ত ট্রেনের উদ্দেশে সচেতনতা প্রচার করা হয়।

Scroll to Top