১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

মুর্শিদাবাদে জালনোট চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে তিনজন

High News Digital Desk:

মুর্শিদাবাদে জালনোট চক্রের পর্দাফাঁস করলো পুলিশ। জালনোট-সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে লালগোলা থানার পুলিশ মঙ্গলবার রাতে লালগোলার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নকল নোট-সহ তিন যুবককে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম যথাক্রমে মুক্তারুল শেখ, আলমগীর শেখ এবং আসিফ শেখ। তিন জনেরই বাড়ি রঘুনাথগঞ্জ থানার ছোটকালিয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে ২০০ টাকার মোট ২৯২টি নকল নোট উদ্ধার হয়েছে যার মোট মূল্য ৫৮ হাজার ৪০০ টাকা। এ ছাড়াও একটি মোটরবাইক বাজেয়াপ্ত করা হয়েছে।

Scroll to Top