প্রকাশিত হলো সুরজ বরজাতিয়ার ছবি ‘যে প্রেম মোল লিয়া’-র টাইটেল ট্র্যাক । আয়ুষ্মান খুরানা ও শরভরি ওয়াঘ অভিনীত এই ছবি তৈরি হয়েছে ভারতীয় সংস্কৃতির আবেগকে কেন্দ্র করে। রাজশ্রী প্রোডাকশনস ও মহাবীর জৈন ফিল্মসের ব্যানারে তৈরি এই ছবি। সম্প্রতি মুম্বইয়ের রয়েল অপেরা হাউসের এক অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হয় ছবির টাইটেল ট্র্যাকটি ।
এই গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও নিহাল তৌরৌ। সঙ্গীত পরিচালনায় রয়েছেন হিমেশ রেশমিয়া। টাইটেল ট্র্যাক মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিমেশ রেশমিয়া স্বয়ং।
প্রসঙ্গত ছবিতে আয়ুষ্মান খুরানা ও শরভরি ওয়াঘ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, সুপ্রিয়া পাঠক এবং সতীশ শাহের মতো অভিনেতারা । ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ২৭ নভেম্বর ।









