১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

মহানগরীতে ফের পারদ-পতন, দক্ষিণবঙ্গে শীতের প্রত্যাবর্তন

High News Digital Desk:

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের পারদ-পতন। সোমবারের তুলনায় মঙ্গলবার তাপমাত্রা নামলো অনেকটাই। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। পারদ-পতনের সঙ্গে সঙ্গে শীতের প্রত্যাবর্তন হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কিছু দিন তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে, জমজমাট শীত আর ফিরবে না। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতেই শীত বিদায় নিতে পারে। আগামী কিছু দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশার পূর্বাভাসও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

হিন্দুস্থান সমাচার / রাকেশ

Scroll to Top