২৯ মাঘ ১৪৩২ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬
২৯ মাঘ ১৪৩২ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ভোট দিলেন তারেক রহমান, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী

High News Digital Desk:

ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার কিছু পর রাজধানীর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

তারেক রহমান বলেন, ‘বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন।’ তিনি আশা প্রকাশ করেন, দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। সারা দেশ থেকে গত রাতে পাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে সেসব পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে, যা আমার কাছে আশাব্যঞ্জক বলে মনে হয়েছে। নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান দৃঢ়তার সঙ্গে বলেন, তিনি এবং তার দল জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

Scroll to Top