১০ ফাল্গুন ১৪৩২ বুধবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১০ ফাল্গুন ১৪৩২ বুধবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান, রিখটার স্কেলে তীব্রতা ৫.৬

High News Digital Desk:

ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। স্থানীয় সময় অনুযায়ী, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ দক্ষিণ এশিয়ার এই দেশে অনুভূত হয় কম্পন। দুপুর ১২টা ৩৭ মিনিটে ইলান কাউন্টিতে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৬। কম্পনের ভাল প্রভাব পড়েছে রাজধানী তাইপেইয়ে। তবে, কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূকম্পনের উৎসস্থল ছিল ইলান কাউন্টির পূর্ব এবং দক্ষিণ-পূর্বে ১৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ৬৬.৮ কিলোমিটার গভীরে। তাইওয়ানের যে সব অঞ্চল ভূমিকম্পপ্রবণ, তার মধ্যে পড়ে ইলান কাউন্টি। ইলান কাউন্টি ছাড়াও কম্পন অনুভূত হয়েছে হুয়ালিয়েন কাউন্টি, নিউ তাইপেই, তাইপেই, তাওইউয়ান, সিঞ্চু কাউন্টি, তাইচুং, সিঞ্চু এবং মিয়াওলি কাউন্টিতে।

Scroll to Top