১ ফাল্গুন ১৪৩২ রবিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৬
১ ফাল্গুন ১৪৩২ রবিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বকাপ খেলতে নেমেই দক্ষিণ আফ্রিকার রেকর্ড

High News Digital Desk:

টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার বিরুদ্ধে খেলতে নেমেই দক্ষিণ আফ্রিকা রেকর্ড গড়েছে।

সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রোটিয়াদের প্রথমে ব্যাট করতে নামায় কানাডা। আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা রীতিমতো ব্যাটিং তাণ্ডব করে ২০ ওভারে ৪ উইকেট ২১৩ রান করে রেকর্ড গড়ে। চলতি বিশ্বকাপে এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ রানের রেকর্ড।

সোমবার কলকাতার ইডেন গার্ডেন্সে ইতালির বিপক্ষে ৪ উইকেটে ২০৭ রান করে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিল স্কটল্যান্ড।

সোমবার কানাডার বিপক্ষে ৩২ বলে ৫৯ রান করেন ওপেনার এইডেন মার্করাম। আর ট্রিস্টান স্টাবস ১৯ বলে ৩৪ রান,ডেভিড মালান ২৩ বলে ৩৯ রান,রিকেলটন ২১ বলে ৩৩ রান ও ২২ বলে ২৫ রান করেন কুইন্টন ডি কক।

২৩ বলে এক চার আর তিন ছক্কায় ৩৯ রান করেন ডেভিড মালান। ২১ বলে ৩৩ রান করেন রায়ান রিকেল্টন। ২২ বলে ২৫ রান করেন আরেক ওপেনার কুইন্টন ডি কক।

Scroll to Top