৫ শ্রাবণ ১৪৩৩ বৃহস্পতিবার ২২ জুলাই ২০২৬
৫ শ্রাবণ ১৪৩৩ বৃহস্পতিবার ২২ জুলাই ২০২৬

বিধানসভায় তুমুল হট্টগোল, মার্শাল দিয়ে বের করে দেওয়া হলো বিধায়ক কুণালকে

High News Digital Desk:

তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে নিয়ে তুমুল ঝামেলা বিধানসভায়। মার্শাল দিয়ে চ্যাংদোলাকে করে বিধানসভা থেকে বের করে দেওয়া হলো কুণাল ঘোষকে। সাসপেন্ড করা হয়েছে কুণালকে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘এরকম অসভ্যতামি বিধানসভা আগে দেখেনি। আমরাও বিরোধী দলে ছিলাম। বিধায়ক আখরুজ্জামানকে যে ভাবে একজন বিধায়ক শারীরিক ভাবে হেনস্থা করতে গিয়েছিলেন, তা অত্যন্ত দুঃখজনক।’

বুধবার অধিবেশন চলাকালীন তৃণমূলের মুখ্য সচেতক আখরুজ্জমানের সঙ্গে কথা কাটাকাটি হয় কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষের। মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় কুণালকে। একই সঙ্গে আজকের জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁকে। বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট নিয়ে আলোচনায় যোগ দেন আখরুজ্জামান। বলতে ওঠার পরই তাঁর আসনের সামনে চলে যান কুণাল। বেলেঘাটার বিধায়ককে বলতে শোনা যায়, “আপনি আমার নাম কেটে দিচ্ছেন কেন?” তার পরেও অবশ্য কিছুক্ষণ বক্তৃতা চালিয়ে যান আখরুজ্জামান।

Scroll to Top