১০ কার্তিক ১৪৩৩ মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩ মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬

বায়ুদূষণ নিয়ন্ত্রণে দিল্লিতে সক্রিয় অ্যান্টি-স্মগ গান, ইন্ডিয়া গেট চত্বরে মৃদু দূষণ

High News Digital Desk:

শীতের শুরুতে জাতীয় রাজধানী দিল্লিতে বায়ুদূষণ মোকাবিলায় তৎপরতা বাড়াল প্রশাসন। সেন্ট্রাল দিল্লি এলাকায় ধূলিকণা ও ভাসমান দূষক কমাতে রাস্তায় রাস্তায় বিশেষ ‘অ্যান্টি-স্মগ গান’-এর সাহায্যে জল ছিটানোর কাজ শুরু হয়েছে। রাজধানীতে বায়ুর মান নিয়ন্ত্রণে কার্যকর থাকা ‘গ্র্যাপ-১’ -এর বিধিনিষেধ মেনেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড-এর দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লির ইন্ডিয়া গেট ও সংলগ্ন এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স বা বায়ুমান সূচক রেকর্ড করা হয়েছে ১৪৭। পরিবেশবিধি অনুযায়ী এই মাত্রাকে ‘মাঝারি’ শ্রেণিভুক্ত করা হয়েছে। শীতকালে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে দিল্লির সার্বিক বায়ুমান যাতে মারাত্মক বা ‘খুব খারাপ’ স্তরে নেমে না যায়, তার আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই নির্মাণস্থল, রাস্তাঘাট এবং গুরুত্বপূর্ণ চত্বরে মেকানাইজড সুইপিং ও জল ছিটানোর মতো বিভিন্ন দূষণ-বিরোধী পদক্ষেপ জোরদার করা হয়েছে।

Scroll to Top