৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ শনিবার ২২ মে ২০২৬
৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ শনিবার ২২ মে ২০২৬

বক্স অফিসে দৃশ্যম ৩-এর ঝড়, প্রথম দিনেই আয় ১৫.৮৫ কোটি

High News Digital Desk:

বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোহনলাল অভিনীত থ্রিলার ছবি দৃশ্যম ৩। আর মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঘটেছে লক্ষ্মীলাভ । শুক্রবার বক্স অফিস সূত্রে জানা গেছে প্রথম দিনে ছবিটি আয় করেছে ১৫.৮৫ কোটি টাকা । ছবির মালয়ালম সংস্করণটি দর্শক মহলে সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছে। মালায়ালম সংস্করণটি আয় করেছে ১৩.৭০ কোটি টাকা। এছাড়া তেলুগুতে ১.৫০ কোটি, তামিল সংস্করণে ৪৫ লক্ষ এবং কন্নড়ে ২০ লক্ষ টাকা আয় করেছে ।

দৃশ্যম ৩-এর ঝড়ে কার্যত ধরাশায়ী অন্যান্য ছবিগুলি। আয়ুষ্মান খুরানার ছবি পতি পত্নী অর ওহ দো মুক্তির সপ্তম দিনে আয় করেছে ২ কোটি টাকা। ছবিটির মোট বক্স অফিস সংগ্রহ এসে দাঁড়িয়েছে ২৯ কোটি টাকায়। অন্যদিকে, সূর্যর ছবি করুপ্পু সপ্তম দিনে ১০.৭০ কোটি টাকা আয় করেছে, যা মুক্তির পর থেকে ছবিটির সর্বনিম্ন দৈনিক আয় । এখনও পর্যন্ত ছবিটির মোট আয় ১১৪.০৫ কোটি টাকা।

বি টাউন বিশেষজ্ঞদের মতে , সপ্তাহের শেষে ছবিটির আয়ের মাত্রা চড়বে আরও কয়েক গুণ । এর পাশাপাশি শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্যা পাণ্ডে ও লক্ষ্য লালওয়ানির নতুন ছবি চাঁদ মেরা দিল। ভবিষ্যতে কোন ছবি বক্স অফিসের প্রতিযোগিতায় টিকতে পারে , সেই দিকেই তাকিয়ে নির্মাতারা।

Scroll to Top