১২ ফাল্গুন ১৪৩২ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬
১২ ফাল্গুন ১৪৩২ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ফাইনালিসিমা ২০২৬: স্পেন বনাম আর্জেন্টিনা ম্যাচের টিকিট বিক্রি শুরু

High News Digital Desk:

জিতলে বিশ্বকাপের সেমিফাইনাল প্রায় নিশ্চিতই হয়ে যাবে ইংল্যান্ডের, আর সেমিতে যাওয়ার জন্য পাকিস্তানের সামনে জয় ছাড়া কিছু ছিল না। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান। শাহিবজাদা ফারহানের ফিফটিতে কোনও রকমে ১৬৪ রান করে তারা। জবাব দিতে নেমে ইংলিশরাও ভালো শুরু করতে পারেনি বটে, তবে এক প্রান্ত ধরে রেখে জয়ের নায়ক ও ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন অধিনায়ক হ্যারি ব্রুক। আর এই জয়ে পাকিস্তানকে বিপদে ফেলে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড।

সুপার এইটে মঙ্গলবার ইংল্যান্ডের জয় ২ উইকেটে। পাল্লেকেলেতে পাকিস্তানের ১৬৪ রান পাঁচ বল হাতে রেখে পেরিয়ে যায় ব্রুকের দল।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ১৬৪/৯ (সাহিবজাদা ৬৩,বাবর ২৫, ফাখার ২৫, শাদাব ২৩,আর্চার ৩২-২, ওভারটন ২৬-২, ডসন ২৪-৩ উইকেট)

ইংল্যান্ড: ১৯.১ ওভারে ১৬৬/৮ (ব্রুক ১০০, জ্যাকস ২৮, আফ্রিদি ৩০-৪,নাওয়াজ২৬-২, তারিক ৩১-২ উইকেট)।

Scroll to Top