১৯ আশ্বিন ১৪৩৩ বুধবার ০৬ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ বুধবার ০৬ অক্টোবর ২০২৬

প্রথম সেটে হেরেও ফাইনালে আলকারাজ

 প্রথম সেটে হারের ধাক্কা সামলে দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপান ওপেনের ফাইনাল উঠলেন স্পেনের তারকা টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজ।

High News Digital Desk:

প্রথম সেটে হারের ধাক্কা সামলে দুর্দান্ত প্রত্যাবর্তনে জাপান ওপেনের ফাইনাল উঠলেন স্পেনের তারকা টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজ। সোমবার সেমিফাইনালে স্বদেশি জাওমি মুনারকে ৫-৭, ৬-৩, ৬-১ গেমে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি। টোকিওর আরিয়াকে কোলিসিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুটা অবশ্য আলকারাজের পক্ষে ছিল না। প্রথম সেটে দারুণ লড়াই করেন মুনার। শেষ দিকে গুরুত্বপূর্ণ গেম জিতে ৭-৫ ব্যবধানে সেটটি নিজের করে নেন তিনি।

তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান আলকারাজ। নিজের খেলায় গতি বাড়িয়ে মুনারকে চাপে রাখেন বিশ্বের শীর্ষ সারির এই তারকা। শেষ পর্যন্ত ৬-৩ গেমে সেট জিতে ম্যাচে সমতা ফেরান তিনি। নির্ধারণী তৃতীয় সেটে আর কোনো সুযোগ দেননি আলকারাজ। শুরু থেকেই আক্রমণাত্মক টেনিস খেলতে থাকা স্প্যানিশ তারকা দ্রুত এগিয়ে যান এবং শেষ পর্যন্ত ৬-১ গেমে সেট জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেন। ম্যাচটি প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী হয়। চোট কাটিয়ে ফেরার পর এটি তার জন্য গুরুত্বপূর্ণ একটি ফাইনালও। ফাইনালে আলকারাজের প্রতিপক্ষ হবেন জিরি লেহেচকা ও ভ্যালেন্টিন ভাচেরোরের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী।

Scroll to Top