১৩ আশ্বিন ১৪৩৩ বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬

প্যারিস ফ্যাশন উইকে মঞ্চ মাতালেন ঐশ্বর্য রাই

প্যারিস ফ্যাশন উইক ২০২৬-এ আইফেল টাওয়ারের মনোরম দৃশ্যের মাঝে প্লেস জফ্রেতে আয়োজিত র্যাম্প শো-তে নজর কাড়লেন অভিনেত্রী ঐশ্বর্য রাই। লরিয়েল প্যারিসের এই বছরের থিম 'ওয়াক ইয়োর ওয়ার্থ। গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঐশ্বর্য যোগ দেন র্যাম্প ওয়াকে ।

High News Digital Desk:

প্যারিস ফ্যাশন উইক ২০২৬-এ আইফেল টাওয়ারের মনোরম দৃশ্যের মাঝে প্লেস জফ্রেতে আয়োজিত র্যাম্প শো-তে নজর কাড়লেন অভিনেত্রী ঐশ্বর্য রাই। লরিয়েল প্যারিসের এই বছরের থিম ‘ওয়াক ইয়োর ওয়ার্থ। গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঐশ্বর্য যোগ দেন র্যাম্প ওয়াকে । তাঁর সঙ্গে ছিলেন মডেল কেন্ডাল জেনার এবং অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া।

লরিয়েল প্যারিসের ৯ম ‘লে ডিফিলে’ অনুষ্ঠানে ঐশ্বর্যর উপস্থিতি ছিল অত্যন্ত বিশেষ। সমাজ মাধ্যমে সামনে আসা ভিডিওতে তাঁকে দেখা গেছে ডিজাইনার ইয়ারা শুমেকারের তৈরি একটি কালো রঙের মখমলের পোশাকে। ক্রাউন স্টাইলের টিয়ারা দিয়ে সম্পূর্ণ হয় তাঁর লুক । বারগান্ডি রঙের চুল এবং আকর্ষণীয় মেকআপের সঙ্গে তাঁর সাজে ছিল এক রাজকীয় স্পর্শ। প্যারিস ফ্যাশন উইকের এই শোয়ের ভিডিও ও ছবি সামনে আসার পর সমাজ মাধ্যমে তাঁর লুক নিয়ে চলছে জোর চর্চা ।

Scroll to Top