জাতীয় পুলিশ স্মারক দিবস উপলক্ষে বুধবার দিল্লির জাতীয় পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো পুলিশকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে যেসব পুলিশকর্মী প্রাণ দিয়েছেন, তাঁদের আত্মত্যাগ স্মরণ করেন তিনি। জাতীয় পুলিশ স্মারক দিবসে কর্তব্যরত অবস্থায় শহিদ পুলিশকর্মীদের অবদান ও তাঁদের সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
—————











