৪ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
৪ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ২১ জুলাই ২০২৬

পয়লা সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে সব স্তরে বাংলা ভাষা বাধ্যতামূলক : শুভেন্দু অধিকারী

High News Digital Desk:

পয়লা সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সবস্তরে সরকারি ক্ষেত্রে বাংলা ভাষা বাধ্যতামূলক’, বিধানসভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পয়লা সেপ্টেম্বর থেকে সব সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার করা হবে, যাবতীয় চিঠিপত্র বাংলা ভাষায় লিখে আদান-প্রদান করা হবে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে বাংলার পাশাপাশি হিন্দিতেও চিঠি আদানপ্রদান করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি চিঠি দিয়েছিলেন। বাংলা ভাষার ঐতিহ্যকে সম্মান জানাতে চেয়ে সেই চিঠি লিখেছিলেন বলে জানিয়েছিলেন তিনি। ওই চিঠিতে একটি তাৎপর্যপূর্ণ প্রস্তাবও দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছিল। সেই চিঠির কথাই সোমবার বিধানসভায় বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Scroll to Top