আগামী ৪ মে, সোমবার বিধানসভা নির্বাচনের ভোটগণনা। তার আগে কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামকে। সাম্প্রতিক স্ট্রং রুম বিতর্কের আবহে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রবেশপথে রাখা হয়েছে ব্যারিকেড। মোতায়েন রাখা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
শনিবার সকালে দেখা যায়, কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামের বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, ৪ মে ভোটগণনা শুরু না হওয়া পর্যন্ত ইভিএমগুলি নিরাপদে রাখার জন্য স্ট্রং রুমের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। প্রবেশদ্বারের সামনে ব্যারিকেড বসানো হয়েছে।










