মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার সকালে নিউটাউনে রাম মন্দিরে পুজো দেন। রাজ্যের মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, তরুণজ্যোতি তিওয়ারি প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে পুজো দেন তিনি। যজ্ঞেও অংশ নেন শুভেন্দু অধিকারী।
রামমন্দিরে পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ভারত আগামীদিনে যাতে বিশ্বগুরুতে উন্নীত হয়, ভগবানের কাছে সেই প্রার্থনা করেছেন তিনি। রাজ্যের প্রতিটি মানুষের কল্যাণই যে তাঁর কাছে সর্বোপরি সে কথাও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।









