৫ চৈত্র ১৪৩২ শনিবার ২১ মার্চ ২০২৬
৫ চৈত্র ১৪৩২ শনিবার ২১ মার্চ ২০২৬

নিউটাউনে বহুতলে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় দমকলকর্মীরা

High News Digital Desk:

কলকাতায় ফের অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার ভোরে নিউটাউনের থাকদাঁড়ি এলাকায় একটি বহুতল ভবনের একাংশে আগুন লাগে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বহুতলের ওই অংশে একটি সংস্থার অফিসই আগুনের উৎসস্থল বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। কিন্তু বহুতলের উপরে যাওয়ার সিঁড়ি বন্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।

এ দিন ভোরে নিউটাউনের ওই বহুতলের উপরতলার কয়েকটি জানলা থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। তার পরেই দমকলকে খবর দেওয়া হয়। দমকল ঘটনাস্থলে এলেও উপরের তলায় উঠতে পারছেন না দমকলকর্মীরা। স্থানীয় সূত্রে খবর, ওই বহুতলে বহু সংস্থার অফিস রয়েছে। তাই আগুন অন্যত্র ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। কী ভাবে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়।

Scroll to Top