৬ বৈশাখ ১৪৩৩ বুধবার ২১ এপ্রিল ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩ বুধবার ২১ এপ্রিল ২০২৬

নিউটাউনে পড়ুয়ার রহস্যময় মৃত্যু

High News Digital Desk:

নিউটাউনে পড়ুয়ার রহস্য মৃত্যু| নিউটাউন সেকেন্ড লেনের তারুলিয়াতে গৌতম নামের এক অভিযুক্তের বাড়ি থেকে হাত পা বাঁধা অবস্থায় একটি সুটকেশের মধ্যে থেকে খাটের নীচ থেকে উদ্ধার হয় মৃতদেহ| জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম সাজিদ হোসেন| বয়স ১৯ বছর| গত ৪ তারিখ থেকে মিসিং ছিলো ওই যুবক| ঘটনায় গৌতম সহ ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে নিউটাউন থানার পুলিশ| পরিবারের অভিযোগ, পরিবারের কাছে মুখে সেলুটেপ বাঁধা অবস্থায় সাজিদের ছবি পাঠিয়ে ৩০ লক্ষ টাকার মুক্তিপণ দাবি করা হয়| শুক্রবার ভোর রাতে উদ্ধার হয় যুবকের মৃতদেহ| আর্থিক কারণেই কি খুন খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ|

Scroll to Top