২৭ বৈশাখ ১৪৩৩ মঙ্গলবার ১২ মে ২০২৬
২৭ বৈশাখ ১৪৩৩ মঙ্গলবার ১২ মে ২০২৬

নার্সদের নিঃস্বার্থ সেবা ও অবিচল নিষ্ঠাই সুস্থ ভারতের প্রকৃত ভিত্তি : অমিত শাহ

High News Digital Desk:

আন্তর্জাতিক নার্স দিবসের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার এক্স মাধ্যমে অমিত শাহ জানান, নার্সদের নিঃস্বার্থ সেবা ও অবিচল নিষ্ঠাই সুস্থ ভারতের প্রকৃত ভিত্তি। নার্সদের জন্য দেশ গর্বিত বলেও উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মঙ্গলবার সকালে এক্স মাধ্যমে অমিত শাহ নার্সদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, “আন্তর্জাতিক নার্স দিবসে, আমি সেই সমস্ত নার্সকে কুর্নিশ জানাই যাঁরা পীড়িতদের জন্য আশার স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছেন। তাঁদের নিঃস্বার্থ সেবা এবং অবিচল নিষ্ঠাই একটি সুস্থ ভারতের প্রকৃত ভিত্তি। দেশ আপনাদের নিয়ে গর্বিত।”

Scroll to Top