বাঁ হ্যামস্ট্রিংয়ে টান লাগায় বুধবার ইন্টার মায়ামির অনুশীলনে থাকতে পারেননি মেসি। বিগত শনিবার একুয়েডরের ক্লাব বার্সিলোনা এসসির বিপক্ষে ম্যাচটিতেই চোট পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা। দ্বিতীয়ার্ধের দশ মিনিট পর তিনি আর খেলতে পারেননিl মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়েছিল তাকে।
ইন্টার মায়ামি এক বিবৃতিতে জানিয়েছে, প্রয়োজনীয় পরীক্ষা করানো হয়েছে মেসির। এখন তিনি পর্যবেক্ষণে আছেন। তার অনুশীলনে ফেরাটা নির্ভর করবে পর্যায়ক্রমিক অগ্রগতির ওপর।
প্রাক-মরসুম প্রস্তুতি পর্বের মায়ামির শেষ ম্যাচটি হওয়ার কথা আছে শুক্রবার একুয়েডরের ক্লাব ইন্দিপেন্দিয়েন্তের সঙ্গে। কিন্তু সেই ম্যাচটি পিছিয়ে দিয়ে করা হয়েছে ২৬ ফেব্রুয়ারি।
আর মেজর লিগ সকারে মায়ামির শিরোপা ধরে রাখার অভিযান শুরু হবে ২১ ফেব্রুয়ারি। এ নিয়ে চিন্তায় আছে মায়ামি।










