দুর্গাপূজোয় শিয়ালদহ ডিভিশনে পাশাপাশি এবার হাওড়া ডিভিশন ও উপচে পড়া দর্শনার্থীদের জন্য রয়েছে সুখবর। যাত্রীদের চাপ সামলাতে বড়সড় প্রস্তুতি নিল হাওড়া ডিভিশন। ষষ্ঠী থেকে বিজয় দশমী পর্যন্ত হাওড়া স্টেশন সংলগ্ন ও রেলপথ বাড়তি যাত্রীচাপ সামাল দিতে একাধিক বিশেষ ট্রেন ও অতিরিক্ত টিকিট কাউন্টার খোলার ব্যবস্থা করেছে ভারতীয় রেল।
পুজোর দিনগুলিতে হাওড়া ষ্টেশনে প্রতিদিন প্রায় ৭ থেকে ৮ লক্ষ যাত্রী চাপ হতে পারে। এর জন্য হাওড়া ডিভিশনে বেশ কিছু ট্রেন বাড়ানো হয়েছে। জেনে নিন সেই বিষয় বিস্তারিত তথ্য ।
হাওড়া ডিভিশনে সাত জোড়া বিশেষ দূরপাল্লার ট্রেন চালানো হবে।
সাত জোড়া বিশেষ ইএমইউ চালানো হবে।
হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশন দিয়ে চলাচলকারী ২৫ জোড়া পুজো স্পেশাল ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে।
আগামী ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত প্রতিরাতে সাতটি বিশেষ লোকাল চালানো হবে।
বর্ধমান-হাওড়া, হাওড়া-চন্দনপুর, ব্যান্ডেল-হাওড়া এবং তারকেশ্বর-শেওড়াফুলি-সহ একাধিক রুটে এই রাতের পরিষেবা পাওয়া যাবে।
এছাড়াও হাওড়া ও শিয়ালদহ রেল ব্যবস্থার মধ্যে রাতের যোগাযোগ আরও বাড়াতে ডানকুনি ও নৈহাটি হয়ে বিশেষ পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।
পুজোর দিনগুলিতে হাওড়া ও শিয়ালদহ দুই শাখার যাত্রীদের সুবিধার্থে সংযোগকারী ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি বিশেষ ট্রেন রাত ১১:০০টায় শিয়ালদহ থেকে ডানকুনি অভিমুখে ছাড়বে এবং রাত ১১:৫২ মিনিটে ফিরে আসবে। আরেকটি বিশেষ ট্রেন রাত ১২:৪৫ মিনিটে ব্যান্ডেল থেকে নৈহাটির উদ্দেশে রওনা হবে এবং রাত ১:১৫ মিনিটে ফিরে আসবে।











