নতুন কনস্টিটিউশন ক্লাবে সোমবার দুপুরে শুরু হয়েছে বিরোধী ইন্ডি জোটের দলগুলির বৈঠক। সেই বৈঠকে যোগ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। রয়েছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এছাড়াও সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তেজস্বী যাদব, অখিলেশ যাদব, সুপ্রিয়া সুলে, ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতি বৈঠকে যোগ দেন।
এ দিন বৈঠকের সূচনায় ভাষণ দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। গত এপ্রিল মাসে সংবিধান সংশোধনী বিল পেশের সময়ে বিরোধীরা যে ভাবে এককাট্টা হয়ে একে অপরের পাশে দাঁড়িয়েছিলেন, সে কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। খাড়গে জানিয়েছেন, এই ঐক্য তাঁদের ভবিষ্যতে আরও জোরদার করতে হবে। ভাষণে এসআইআরের প্রসঙ্গ তুলেছেন খাড়গে। দেশের বিভিন্ন রাজ্যে অ-বিজেপি সরকার যেখানে রয়েছে, সেখানে ভয়ঙ্কর বৈষম্যের অভিযোগও তুলেছেন তিনি। নিজের ভাষণ শেষে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে বক্তব্য রাখার অনুরোধ জানান খাড়গে।









