৫ চৈত্র ১৪৩২ শনিবার ২১ মার্চ ২০২৬
৫ চৈত্র ১৪৩২ শনিবার ২১ মার্চ ২০২৬

দিল্লির আবহাওয়ায় অনেকটাই উন্নতি, ২০০-র নীচে নামল একিউআই

High News Digital Desk:

রাজধানী দিল্লির বাতাসের গুণগতমানের অনেকটাই উন্নতি হল। কেটেছে ধোঁয়াশা। সোমবার সকালে দিল্লিতে ২০০-র নীচে নামল বাতাসের গুণগতমানের সূচক। শীতের তীব্রতাও অনেকটাই কমেছে জাতীয় রাজধানীতে। এদিন সকালে দিল্লির ইন্ডিয়া গেট ও কর্তব্যপথ এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) রেকর্ড হয়েছে ১৫৬।

আবার এইমস এলাকায় বাতাসের গুণগতমানের সূচক ছিল ১৪৮। সোমবার সকালে দিল্লির আকাশ ছিল তুলনামূলক পরিষ্কার। ধোঁয়াশার ঘনঘটাও কমেছে। দূষণ কমে যাওয়ায় খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দিল্লিবাসী। একইসঙ্গে শীতের তীব্রতাও হ্রাস পেয়েছে।

Scroll to Top