ভূমিকম্পে কেঁপে উঠল দার্জিলিং, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল। কম্পন অনুভূত হয় পড়শি দেশ নেপাল ও চিনেও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫। জানা গিয়েছে, খুব কম সময়ের জন্য কম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতের এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়।
জাতীয় ভূতত্ত্ব সর্বেক্ষণ (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি)-এর তথ্য অনুসারে ভূমিকম্পের কেন্দ্রস্থল পশ্চিম সিকিমের গ্যালশিং অঞ্চল। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং ও পড়শি রাজ্য সিকিম, অসম-সহ প্রতিবেশী দেশ নেপাল ও চিনে কম্পন অনুভূত হয়েছে।










