৮ শ্রাবণ ১৪৩৩ শনিবার ২৫ জুলাই ২০২৬
৮ শ্রাবণ ১৪৩৩ শনিবার ২৫ জুলাই ২০২৬

দক্ষিণবঙ্গে আরও কিছু দিন চলবে বৃষ্টি, হেরফের নেই তাপমাত্রায়

High News Digital Desk:

দক্ষিণবঙ্গে আরও কিছু দিন বৃষ্টি চলবে, বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত বর্ষণে ভিজবে কলকাতা ও শহরতলি। বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার সকালে শহর ও শহরতলির আকাশ মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টিও হয়েছে।

দক্ষিণবঙ্গের অন্য একাধিক জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। মূলত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি সত্ত্বেও তাপমাত্রার বিশেষ হেরফের দেখা যাচ্ছে না। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। অন্যদিকে, মঙ্গলবার থেকেই সমগ্র উত্তরবঙ্গে বৃষ্টি কমেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

Scroll to Top