১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

দক্ষিণ ও উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে, মনোরম আবহাওয়া মহানগরীতে

High News Digital Desk:

কখনও ঝমঝমিয়ে, কখনও হালকা, বিগত বেশ কিছু দিন ধরে এমনই বৃষ্টিপাত চলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। মঙ্গলবারও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টির সৌজন্যে আবহাওয়াও মানোরম রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আট জেলাতেও। আগামী রবিবার পর্যন্ত চলবে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহান্তে উত্তরের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। আগামী শনিবার জলপাইগুড়িতে এবং রবিবার ওই জেলার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Scroll to Top