১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ মঙ্গলবার ০২ জুন ২০২৬
১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ মঙ্গলবার ০২ জুন ২০২৬

ত্রাণ-দুর্নীতির অভিযোগে কালনায় গ্রেফতার তৃণমূলের ব্লক সভাপতি, পার্টি অফিস থেকে উদ্ধার সরকারি সামগ্রী

High News Digital Desk:

ত্রাণ সামগ্রী চুরির ও দুর্নীতির অভিযোগে কালনায় গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রণব রায়। রবিবার স্থানীয় বিজেপি কর্মীদের দেওয়া সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে কালনা থানার পুলিশ। এরপর সোমবার অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের স্বার্থে এদিন কালনায় তৃণমূলের ব্লক পার্টি অফিসে হানা দেয় পুলিশ বাহিনী। কার্যালয়ের লোহার গ্রিল গ্যাস কাটার দিয়ে কেটে ভেতরে ঢোকেন তদন্তকারীরা। সেখান থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল, সরকারি হুইলচেয়ার এবং অক্সিজেন সিলিন্ডার উদ্ধার করা হয়েছে।

বিজেপির অভিযোগ, সরকারি ত্রাণের সামগ্রী সাধারণ মানুষের কাছে না পৌঁছে বেআইনিভাবে দলীয় কার্যালয়ে মজুত করে রাখা হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Scroll to Top