২২ মাঘ ১৪৩২ শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২ শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬

টি-২০ সিরিজ : পাকিস্তানের পরাজয়, সিরিজ জিতলো নিউজিল্যান্ড

High News Digital Desk:

ব্যাটে-বলে কোনও দিক দিয়েই রবিবার চতুর্থ টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। ১০৫ রানে অল-আউট হয়ে হেরেছে ১১৫ রানের বিশাল ব্যবধানে। আর এই জয়ে ৩-১ ব্যবধানে ৫ ম্যাচের টি-২০ সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।

মাউন্ট মঙ্গানুইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ব্যাটিং শুরু করে নিউজিল্যান্ড। ৪.১ ওভারেই উদ্বোধনী জুটিতেই আসে ৫৯ রান। টিম সেইফহার্ড ২২ বলে ৪৪ আর ফিন অ্যালেন করেন ২০ বলে খেলেন ৫০ রানের ইনিংস। এছাড়া মার্ক চাপম্যান ১৬ বলে ২৪, ড্যারি মিচেল ২৩ বলে ১৯ রান, অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল ২৬ বলে ৪৬ রানের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে ২২০ রানের পাহাড় গড়ে স্বাগতিকরা। হারিস রউফ নেন ২৭ রানে ৩ উইকেট আর আবরার আহমেদ ৪১ রানে ২টি উইকেট।

রান তাড়া তা করতে নেমে পাকিস্তান নিউজিল্যান্ডের বোলিং এর কাছে দিশেহারা হয়ে যায়। প্রথম ৩ ব্যাটার তো দুই অংকেই পৌঁছাতে পারেননি। চারে নামা ইরফান করেন ১৬ বলে ২৪ রান ও শেষের দিকে ব্যাটসম্যান আব্দুল সামাদের ৩০ বলে ৪৪ রান পাকিস্তানকে একশ রান পেরোতে সাহায্য করে। পাকিস্তানের ১১ জনের মধ্যে ৯ জন ব্যাটসম্যান দুই অংকে যেতে পারেননি। ১৬.২ ওভারে মাত্র ১০৫ রানে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায়। নিউজিল্যান্ডের হয়ে ২০ রানে ৪ উইকেট নেন জ্যাকব আর জ্যাকারি ফোকস নেন ২৫ রানে ৩টি।

Scroll to Top