২২ শ্রাবণ ১৪৩৩ শনিবার ০৮ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩ শনিবার ০৮ আগস্ট ২০২৬

টরন্টোয় এলোপাথাড়ি গুলিতে মৃত এক, জখম ৫ জন

High News Digital Desk:

কানাডার টরন্টোয় এলোপাথাড়ি গুলি ছুড়ল বন্দুকবাজ। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ৫ জন। মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ লরেন্স হাইটস এলাকায় গুলি চলে। আততায়ী সম্পর্কে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। ব়্যানি অ্যাভেনিউ এবং ফ্লেমিংটন রোডের কাছে মোতায়েন করা হয়েছে পুলিশের বিশাল বাহিনী। আততায়ীর খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে টরন্টো পুলিশ।

টরন্টোর মেয়র অলিভিয়া চাউ বলেছেন, এই ঘটনায় তিনি “বিচলিত” এবং নিশ্চিত করেছেন, তাঁর অফিস পুলিশের সঙ্গে যোগাযোগ করছে। মেয়র বলেন, “আমি টরন্টো পুলিশ, অগ্নিনির্বাপক এবং প্যারামেডিক পরিষেবাগুলিকে – একটি অত্যন্ত ব্যস্ত এবং চ্যালেঞ্জিং দৃশ্যে তাদের কাজের জন্য ধন্যবাদ জানাতে চাই।”

Scroll to Top