৩ ফাল্গুন ১৪৩২ বুধবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬
৩ ফাল্গুন ১৪৩২ বুধবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬

জোকা মেট্রো স্টেশনের কাছে পথ দুর্ঘটনা, মৃত দুই

High News Digital Desk:

রবিবার গভীর রাতে জোকা মেট্রো স্টেশনের কাছে পথ দুর্ঘটনা। বাইকের পিছনে ধাক্কা মারে একটি পণ্যবাহী ট্রাক। সেই ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মৃত্যু হয় দুই বাইক আরোহীর। পলাতক ট্রাক চালক। রাত পৌনে বারোটা নাগাদ আমতলা-পৈলান দিক থেকে বেহালার দিকে একটি মোটরবাইকে করে যাচ্ছিলেন এক যুবক ও এক মহিলা। জোকা মেট্রো স্টেশনের সামনে পৌঁছতেই পিছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক সজোরে ধাক্কা মারে বাইকটিকে। ধাক্কায় দু’জনই ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই বাইকচালকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই তাঁরও মৃত্যু হয়। তবে এখনও পর্যন্ত নিহত দু’জনের পরিচয় জানা যায়নি। এই দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঠাকুরপুকুর থানার পুলিশ এবং ট্রাফিক গার্ড। পালিয়ে যাওয়া ট্রাক চালকের খোঁজে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Scroll to Top