জন্মদিনে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একনাথ শিন্ডেকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার এক্স মাধ্যমে জানান, “একনাথ শিন্ডে জিকে জন্মদিনের শুভেচ্ছা। তিনি মহারাষ্ট্রের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার এবং পূজ্য বালাসাহেব ঠাকরে এবং ধর্মবীর আনন্দ দিঘের স্বপ্ন বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছি।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স মাধ্যমে জানান, “মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। আপনি রাজ্যের উন্নয়ন এবং জনকল্যাণের লক্ষ্যে ক্রমাগত প্রশংসনীয় কাজ করে চলেছেন। গণপতি বাপ্পাযেন যেন আপনাকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দান করেন।”








