১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

চৈত্র নবরাত্রির সূচনা, মাতা শৈলপুত্রী রূপে পূজিতা দেবী দুর্গা

High News Digital Desk:

শুভসূচনা হয়ে গেল চৈত্র নবরাত্রির, বৃহস্পতিবার নবরাত্রির প্রথম দিনে মাতা শৈলপুত্রী রূপে পূজিতা হন দেবী দুর্গা। নবরাত্রির প্রথম দিনে দেশের বিভিন্ন মন্দিরে দেবী দুর্গার আরাধনা করা হয়। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৯ দিনব্যাপী চৈত্র নবরাত্রির উৎসব, এই উপলক্ষ্যে গুজরাটের সুরাটের মা আম্বা দেবী মন্দিরে পূজার্চনা করেন ভক্তরা। উত্তর প্রদেশের লখনউয়ের মা চন্দ্রিকা দেবী মন্দিরেও মাতা শৈলপুত্রী পুজো করেন ভক্তরা।

বৃহস্পতিবার চৈত্র নবরাত্রির প্রথম দিন, এদিন দেবী দুর্গাকে শৈলপুত্রী রূপে পূজা করা হয়। তাঁকে শৈলপুত্রী বলা হয় কারণ তিনি হিমালয়ের কন্যা বলে বিশ্বাস করা হয়। চৈত্র নবরাত্রির প্রথম দিনে, দেশের বিভিন্ন মন্দিরেই এদিন আরতি করা হয়। দিল্লির ঝান্ডেওয়ালান মন্দিরেও ঢল নামে ভক্তদের।

Scroll to Top