১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

খালেদা-পুত্র তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ বিদেশমন্ত্রী জয়শঙ্করের

High News Digital Desk:

বুধবার সকালেই খালেদা জিয়ার শেষকৃত্যে অংশ নিতে বিশেষ বিমানে ঢাকায় পৌঁছছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ঢাকায় পৌঁছে বিএনপি-র শীর্ষ নেতা তথা খালেদা-পুত্র তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন জয়শঙ্কর। সেই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে একটি পত্রও তারেকের হাতে তুলে দিয়েছেন তিনি। জানা গিয়েছে, এ দিন দুপুরে খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। তাঁর বয়স হয়েছিল ৮০। অশীতিপর বিএনপি নেত্রীর শারীরিক পরিস্থিতি গত কয়েক দিন ধরেই সঙ্কটজনক ছিল। হাসপাতালে সিসিইউ-তে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন ছিলেন তিনি। ঢাকার এভারকেয়ার হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

Scroll to Top