১০ ফাল্গুন ১৪৩২ বুধবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১০ ফাল্গুন ১৪৩২ বুধবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬

কেলেঘাই চরে বেআইনি পোস্ত চাষে পুলিশের অভিযান, নষ্ট কয়েক বিঘা জমির ফসল

High News Digital Desk:

কেলেঘাই নদীর চরে বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল পুলিশ ও প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নম্বর ব্লক এলাকায় যৌথভাবে এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে কয়েক বিঘা জমিতে চাষ করা পোস্ত গাছ নষ্ট করে দেওয়া হয় এবং ঘটনাস্থল থেকে প্রায় ১৪০ কেজি পোস্ত গাছ ও ঢুলি বাজেয়াপ্ত করা হয়েছে।মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত কাঁচামাল পাচারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, পোস্ত গাছের আঠা থেকে আফিম তৈরি হয়, যা একটি নিষিদ্ধ মাদকদ্রব্য। এক বিঘা জমিতে পোস্ত চাষ করে বিপুল অর্থ উপার্জনের সম্ভাবনা থাকায় কিছু অসাধু ব্যক্তি এই বেআইনি চাষে যুক্ত হচ্ছেন বলে অনুমান করা হচ্ছে।ভারপ্রাপ্ত জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, “মাদকবিরোধী অভিযান চালিয়ে কয়েক বিঘা বেআইনি পোস্ত চাষ নষ্ট করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে’’ । পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে যাতে এলাকায় বেআইনি মাদকচক্র গড়ে উঠতে না পারে।

Scroll to Top