১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বৃহস্পতিবার ০৩ জুন ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বৃহস্পতিবার ০৩ জুন ২০২৬

কুলতলিতে ১৮ জন বাংলাদেশি আটক, নেই বৈধ কাগজপত্র

High News Digital Desk:

দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার গোদাবর এলাকা থেকে ১৮ জন বাংলাদেশিকে আটক করল কুলতলি থানার পুলিশ। সেই দলে ১২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলা এবং ৬ জন বাচ্চা রয়েছে। কারও কাছে বৈধ কোনও কাগজপত্র নেই। গোপন সূত্রে খবর পেয়ে এক বিশেষ অভিযান চালিয়ে বুধবার ভোরে কুলতলির গোদাবর এলাকার একটি স্থানীয় ইটভাটা থেকে মোট ১৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে ১২ জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলা এবং বাকি ৬ জন শিশু। কোনও বৈধ কাগজপত্র ছাড়াই আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে এসে, গত কয়েক বছর ধরে এরা এ দেশেই রীতিমতো ঘাঁটি গেড়ে বসেছিল। জেরার মুখে ধৃতরা স্বীকার করেছে, তারা প্রত্যেকেই এক প্রভাবশালী দালাল চক্রের মাধ্যমে বেআইনিভাবে কাঁটাতারের বেড়া টপকে ভারতে প্রবেশ করেছে। বাংলাদেশ সীমান্ত পার করার জন্য সীমান্ত সংলগ্ন আন্তর্জাতিক দালালদের মাথাপিছু ৫ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত দিতে হয়েছিল তাদের।

Scroll to Top