২৬ বৈশাখ ১৪৩৩ সোমবার ১১ মে ২০২৬
২৬ বৈশাখ ১৪৩৩ সোমবার ১১ মে ২০২৬

কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় বিমানের টায়ারে আগুন, সমস্ত যাত্রী সুরক্ষিত

High News Digital Desk:

নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণের সময় আগুন ধরে গেল একটি বিমানে। তুরস্কের ওই বিমানে ২৭৮ জন যাত্রী ও ১১ জন ক্রু সদস্য ছিলেন। আগুন নেভানোর পর সমস্ত যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে উদ্ধার করা হয়। এসপি রাজকুমার সিলাওয়াল বলেন, তুর্কি এয়ারলাইন্সের টিকে ৭২৬ বিমানটি ইস্তানবুল থেকে কাঠমান্ডু এসেছিল। অবতরণের সময় বিমানের টায়ারে আগুন লেগে যায়। দমকল বাহিনীর সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে মোট ২৭৮ জন যাত্রী এবং ১১ জন ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের মধ্যে রাষ্ট্রসঙ্ঘের কয়েকজন কর্তাও ছিলেন।

Scroll to Top